সাবেক সংসদ সদস্য বেগম তহুরা আলীর ইন্তেকাল

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য  বেগম তহুরা আলী  ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ (বৃহস্পতিবার) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বেগম তহুরা আলী এক ছেলে, তিন মেয়ে, স্বামী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী  মেহের আফরোজ শাওন-এর মা।

তাঁর স্বামী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ছিলেন।

বেগম তহুরা আলী  ১৯৯৬ থেকে ২০০১  এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ফেনিতে জন্ম নেওয়া বেগম তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরে তিনি  হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন।

এছাড়াও তিনি  সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA