সরিষাবাড়ীতে জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে ঝুলিয়ে হত্যা

jamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় একজনকে  ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীরা জানা যায়,বুধবার গভীর রাতে  সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে তার বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো।

বন্ধুরা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়।

এ টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা  বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে।

পরে বাজারের হাফিজুরের চায়ের  দোকানের ভিতরে রাসেলের হাত-পা বেঁধে দোকানের ধর্ণার সাথে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে  পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাসেলকে খুঁজতে গিয়ে  চায়ের দোকানের ভিতরে ঝুলানো লাশ দেখতে পায।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত  রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে ধরনায় চলিয়া মাইরা ফেলছে।  এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।একথা বলে বাবা কাঁদছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত-পা বাধা অবস্থায় নিহত রাসেলের লাশ উদ্ধার করে  মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলুন এ সংক্রান্ত বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA