জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের বাংলা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১–২০২২) শিক্ষার্থীদের ক্লাস সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কলেজের বাংলা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে বিভাগীয় প্রধান জনাব বায়জিদ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই আলহাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন। এ সময় বাংলা বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে শিক্ষকরা তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও শুভকামনা জানান। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তাঁরা।
ক্লাস সমাপনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য আবেগ, স্মৃতি ও ভবিষ্যতের নতুন স্বপ্নে এক বিশেষ মুহূর্ত হয়ে ওঠে।
দীর্ঘদিনের শ্রেণিকক্ষের পাঠ, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক এবং সহপাঠীদের সঙ্গে কাটানো নানা স্মৃতি নিয়ে শিক্ষার্থীরা তাঁদের কলেজজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিদায় জানান।





