সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে গ্রেপ্তার ২

jamalpurbarta

রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে সরকারি জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে আইয়ুব আলী (৫০) ও শাহিনুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আইয়ুব আলী ও শাহিনুর রহমান উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে। সম্পর্কে দুই ভাই তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা যাদুরচর মৌজার বাইমমারী এলাকায় ৬ শতাংশ জমি আরএস এক নম্বর খাস খতিয়ানভুক্ত হয়।

ওই জমি পূর্ব মালিকের দখলে থাকা সত্বেও সেখানে একটি মাদ্রাসা নির্মাণ করার জন্য বলা হয় স্থানীয়দের। এ সময় নির্মাণ করা হয় বাইমমারী সড়ক পাড়া হাফিজিয়া মাদ্রাসা।

পরে প্রভাব খাটিয়ে জোর করে জবর দখল করে ওই সরকারি (খাস) জমিতে বসতবাড়িসহ স্থাপনা নির্মাণ করেন আইয়ুব আলী ও শাহিনুর রহমান।

বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন স্থানীয়রা। তারপরও থেমে থাকেননি তারা। এ কারণে রোববার দুপুর ১২টার দিকে নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, সরকারি জমি জবর দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA