সঠিক নেতৃত্বে তরুণরাই গড়বে আগামীর বকশীগঞ্জ শাহজাহান শাওন

jamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহজাহান শাওন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত “তারুণ্যের ভাবনা, আগামীর বকশীগঞ্জ” শীর্ষক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় সাংবাদিক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শাহজাহান শাওন বলেন, “আমাদের বকশীগঞ্জে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সঠিক নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে পড়ছি। আজ প্রয়োজন তরুণদের আত্মবিশ্বাস ও উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তোলা। বকশীগঞ্জের উন্নয়ন হবে তরুণদের ভাবনা ও পরিকল্পনার ওপর ভিত্তি করে।”তিনি আরও বলেন,“শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের নতুন চিন্তাধারাকে যুক্ত করতে হবে। তারুণ্যই পারে সমাজের সকল অন্যায় ও অনিয়ম দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে।”

 

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, শাহজাহান শাওনের এ উদ্যোগ তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কর্মসংস্থান সৃষ্টি, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA