ইমরান বকশীগঞ্জ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরিতে বন বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বালিজুরি রেঞ্জ অফিস প্রাঙ্গনে সদ্য বিদায়ী ফরেস্ট রেন্জ কর্মকর্তা সুমন মিয়া নবাগত ফরেস্ট রেন্জ কর্মকর্তা রাতুল সাহা রানার নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজন করা হয় বিদায় বরণ সম্মাননা অনুষ্ঠানের।
বালিজরি সদর বিটের ফরেস্ট কর্মকর্তা মো মাজহারুল হকের সভাপতিত্বে ও তাওয়াকোচা বিট কর্মকর্তা ফাহিম মুনতাছিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডুমুরতলা
ফরেস্ট বিট কর্মকর্তা রাকিবুল হাসান রকি।
এতে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ফরেস্ট রেন্জ কর্মকর্তা
সুমন মিয়া, নবাগত রেন্জ কর্মকর্তা রাতুল সাহা রানা ও
অবসরপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিময় নানা ধিক, সাহসী ভূমিকা, প্রশংসনীয় উদ্যোগ, ও অবসরপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা আবু হাসেম চৌধুরীর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন
মধুটিলা রেন্জ কর্মকর্তা দেওয়ান আলী, রাংটিয়া রেন্জ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ, শেরপুর সামাজিক বনায়নের
রেঞ্জ কর্মকর্তা ফারুক হোসেন, ডেপুটি রেঞ্জার আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, ফরেস্ট কর্মকর্তা সালেহি নেওয়াজ খান, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, সামাজিক বাগান উপকার ভোগী দলের সদস্য গোলাম রসূল সেতু, জামরুল চৌধুরী, শফিকুল মুন্সী, আব্দুল মোতালেব, ইআরটি দলের সদস্য
টিটু সাংমা,ইমতিয়াজ জাবের, বীর মুক্তিযোদ্ধা অহির উদ্দিন, নবী হোসেন, মুন্নাফ আলী, ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ফরেস্ট রেন্জ কর্মকর্তা সুমন মিয়া ও অবসর জনিত বিদায়ী ফরেস্ট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট, উপহার ও
ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।
নবাগত কর্মকর্তা রাতুল সাহা রানাকে কে সম্মাননা ক্রেস্ট ও
ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বাগান উপকার ভোগি, ইআরটি দলের সদস্য,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও
স্থানীয় সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।