শেরপুরে শারদীয় দুর্গাপূজা আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

jamalpurbarta

নিজস্ব প্রতিনিধি শেরপুর  :

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে আসন্ন দুর্গাপূজা উদযাপন শেরপুর জেলায় নির্বিঘ্নে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সম্পন্ন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন পুলিশ সুপার।

পরে রেঞ্জ ডিআইজি সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন ও সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং শারদীয় দুর্গোৎসব কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাইদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ী থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরজমিনে আকস্মিকভাবে পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

পরিদর্শনকালে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস.এম. আসিফ আল হাসান-সহ শেরপুর জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA