শেরপুরে ভুয়া পরিচয়ে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

Masum

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আটক যুবক আলম মিয়া নামে পরিচয় দিয়ে বাবার নাম আলী উল্লেখ করে শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকাকে নিজের ভোটার এলাকা হিসেবে দাবি করে এনআইডির জন্য আবেদন করেন। তবে তার কথাবার্তা ও জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে জানা যায়, তার প্রকৃত নাম মো. আমিন। পিতা জাহিদ হোসেন ও মাতা গুলবাহার। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মিয়ানমারের নাগরিক।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন,

“সন্দেহজনক কাগজপত্র দেখে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি নিজেই রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান,

“এনআইডির জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের সময় তার কথাবার্তা অসঙ্গত মনে হয়। পরে তদন্ত করে তার আসল পরিচয় উদঘাটন সম্ভব হয়।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন,

“আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর কারা তাকে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আটক যুবক মো. আমিন বলেন,

“আমি কক্সবাজারের উখিয়ার টাংহালি ক্যাম্পে থাকি। বাংলাদেশি নাগরিক হওয়ার আশায় এনআইডি করতে শেরপুরে এসেছিলাম। পরিচয়পত্র পেলে কাজের সুবিধা হবে ভেবেই আলম নামে আবেদন করি।”

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA