রিফাত স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিজন-৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরস্থ মনিরাজপুরে যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “রিফাত স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিজন-৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৫ জুন রোজ শুক্রবার বিকালে মনিরাজপুর বটতলা সংলগ্ন এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতার শেষ লড়াই।
মনিরাজপুর যুব সংঘের সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখার সদস্য-সচিব ও মনিরাজপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা মোঃ সোহেল রানা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য মোঃ ইমরান কায়সার,
মঞ্জুরুল ইসলাম মজনু খান, আক্কাস আলী লাল মিয়া, মোখলেছুর রহমান খান, কামরুল ইসলাম,অরুণ ফকির, শামীম খান,দেলুয়ার হোসেন খান এব নূর নবী (আর্মি)।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সোহেল রানা খান বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করে। সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণকালে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মনিরাজপুর যুব সংঘের আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত রিফাত স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে একটি জনপ্রিয় আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে। যুবসমাজকে সুস্থ ধারায় পরিচালিত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ