যৌতুকের জন্য স্ত্রীকে হ’ত্যা- আসামি স্বামী উজ্জ্বলের মৃ’ত্যু’দণ্ড।

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা: জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মনজু মিয়ার ছেলে উজ্বল মাহমুদের সাথে মাদারগঞ্জের জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ। বিয়ের দুই মাস পর ঈদুল-ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য নেয়া হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA