মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মকবুল হোসেন ভুট্টোর সংবাদ সম্মেলন

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মেধাসিঁড়ি মডেল স্কুল কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মকবুল হোসেন (ভুট্টো)।

আজ শুক্রবার (১০ অক্টোবর ) বিকেল ৪টায় গোপীনাথপুরে নিজ ব্যবসারিক কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মকবুল হোসেন (ভুট্টো) বলেন, “গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে মেধাসিঁড়ি মডেল স্কুল কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

একটি মহল ব্যক্তিগত বিদ্বেষ থেকে আমার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সবসময় সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছি।

অথচ আমার সম্মানহানি ঘটাতে স্কুল কর্তৃপক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

মকবুল হোসেন দাবি করেন, তিনি কখনোই বিদ্যালয়ের কাজে বাধা দেননি বা অন্য কোনো অবৈধ কাজে জড়িত নন। বরং স্থানীয় উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১৪- নং দিকপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে, তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান— যে কোনো সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার জন্য।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA