মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুরে বিএনসিসির বিজয় র‍্যালি

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক   :   মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তথা বিএনসিসি-র ক্যাডেটরা এক শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

কুচকাওয়াজ শেষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের নির্দেশনায় এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে জামালপুরের জেলা প্রশাসক মো: ইউসুপ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সি কোম্পানির আওতাধীন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসির ক্যাডেটগণ পূর্ণ সামরিক শৃঙ্খলা ও শোভাযাত্রার মাধ্যমে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে শুরু হয়ে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মীর শওকত আলীকে বিএনসিসির একদল চৌকষ ক্যাডেট আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় কলেজের নব নিযুক্ত উপাধ্যক্ষ মো: আব্দুল হাকিমসহ অনেক শিক্ষককর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় র‍্যালি ও সার্বিক কর্মসূচি বাস্তবায়নে ৫ বিএনসিসি ব্যাটালিয়ন সি কোম্পানির অধিনায়ক ২/লে. মো. আব্দুল হাই আলহাদী এবং পিইউও মোজাহিদুর রহমান দায়িত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরসহ সারা দেশব্যাপী বিএনসিসির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA