বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর নৃশংস হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

doinikjamalpurbarta

ইমারান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাইস্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলে নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি ওসি ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিনসহ আরো অনেকেই ।

সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান উপস্থিত নেতা কর্মীরা ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ