বকশীগঞ্জে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

Masum

ইমরান সরকার স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’ (কেসিজিপিএস-৯৩)। “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাটি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় মেরুরচর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং রাস্তার পাশে কয়েকশ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এ.এন জোবাইর আহাম্মেদ নোমান বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় উৎসাহিত করা।”

বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম আমরুল এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং জানান, পরিবেশ সুরক্ষায় তাঁদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় বিসমিল্লাহ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সংগঠনটি অসহায় ও অসুস্থ পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা, নতুন ঘর নির্মাণে সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দুদু), খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, রবিউল হাসান, উম্মে সাবিনা, কামরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA