বকশীগঞ্জে পুকুরে মিলল যুদ্ধের মর্টারশেল, ৫৫ বছর পর আতঙ্ক—নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৫৫ বছর পর একটি পুকুর থেকে বোমা সদৃশ মর্টারশেল উদ্ধার হওয়ায় এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে বিপজ্জনক এই মর্টারশেলটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সেটি পুকুরের পাশেই পুলিশি হেফাজতে রাখা হয়। খবর পেয়ে আজ বিকেল ৬টা ৩০ মিনিটে ঘাটাইল সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে এসে অত্যন্ত সতর্কতার সাথে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজা জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি ছিল ৬০ মিলিমিটার। তিনি আরও বলেন, “এখন এলাকাটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

তবে দীর্ঘদিন পর এমন বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে এখনও কিছুটা ভীতির পরিবেশ বিরাজ করছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ