ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : ” প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা হোসনেআরা খাতুন,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ অনেকেই এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গণ’রা উপস্থিত ছিলেন।





