নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

jamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর।

এ সময় ৮টি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ জানুয়ারি (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও’র মেসার্স চমক ব্রিকসসহ ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনা সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA