ইমরান সরকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন মাষ্টার নামে এক ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমান্ডের পুরাতন কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধোদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী তার বক্ত্যবে বলেন , ২০২২ সালের প্রকাশিত গেজেটে সারা দেশে ৮১ জনকে ভূয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জামুকা। ওই তালিকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দু’জনের গেজেট বাতিল হয়েছে একজন দেলোয়ার হোসেন ও অপরজন আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন,দেলোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে বলে হয়েছে আমি নাকি প্রত্যায়ন পত্র দিয়েছি তা মিথ্যা ভিত্তিহীর আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকা পর্যন্ত কোনো ভুয়া মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সুযোগ দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর জানাজায় যাওয়ার সময় বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদানে বাধা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।





