দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অবিভক্ত একক সাংবাদিক সংগঠন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে দেওয়ানগঞ্জ সংবাদ ঘর।

সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার রাতে দেওয়ানগঞ্জ সংবাদ ঘরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দেওয়ানগঞ্জের সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন স্থানীয় মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেওয়ানগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকার সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সাংবাদিকতার বিকাশে ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে – এমন প্রত্যাশা করেন তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরাই একজন সাংবাদিকের অন্যতম দায়িত্ব। দেওয়ানগঞ্জের বিভিন্ন সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংবর্ধনা আয়োজনের জন্য দেওয়ানগঞ্জ সংবাদ ঘরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে দেওয়ানগঞ্জের মানুষের কথা গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতার একটি সুন্দর পরিবেশ তৈরি করে।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে দেওয়ানগঞ্জ প্রেসক্লাব আগামী দিনে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনবান্ধব সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করবে – প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA