দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি – সভাপতি সাজু, সাধারণ সম্পাদক মিকা

jamalpurbarta

দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আতিকুর রহমান সাজুকে সভাপতি এবং আব্দুর রাজ্জাক মিকাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে কালের কণ্ঠের তারেক মাহমুদ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল মন্ডল, বাংলা বাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।

এ ছাড়া প্রতিদিনের বাংলাদেশ ও জামালপুর নিউজ টুয়েন্টি ফোর ডটকমের মহসিন রেজা রুমেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম পিকুলকে সহসাধারণ সম্পাদক এবং সাংবাদিক সাইফুল ইসলাম ফুলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ, রেজাউল করিম এলান, শাহীন মাহমুদ সাদা ও হাবিবুর রহমান হবি।

তবে কমিটির সদস্যদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। নতুন সদস্য হিসেবে আরও নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিকা।

এদিকে নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছেন দেওয়ানগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA