জামালপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান \ সুন্নতে খাৎনার চেম্বার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

jamalpurbarta

মুরাদুজ্জামান জামালপুর

জামালপুরে স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের মিঞাপাড়ায় একজন অবসর প্রাপ্ত মেডিক্যাল এসিষ্ট্যান্ট এর চেম্বারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করার অভিযোগে চেম্বার মালিক ফকরুল ইসরাম জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা ও ওই চেম্বারে সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার।

আজ রবিবার দুপুরে পৌর শহরের মিঞাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার বলেন, অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল ডাক্তার না হয়েও চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করে আসছিলো। কোন প্রকার এনেস্থেসিয়ান ও অপারেশন থিয়েটার ছাড়াই মুসলমানি সম্পন্ন করেন যা বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। এসব অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্দেশনা উপেক্ষা করে তিনি যদি কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ডাঃ নুরুজ্জামান মুরাদ, ডাঃ সানজিদা হোসাইন প্রাপ্তি।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুল হক।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA