জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে শিশু ধর্ষণ মামলায় গোলাম মোস্তফা ও আইজুর হোসেন নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিরা পলাতক রয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বের) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, গত ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী মেয়ে শিশু তার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার গোলাম মোস্তফার সহযোগীতায় আইজুর হোসেন ওই শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার চারদিন পর নির্যাতনের শিকার শিশুর চাচা লালু সেখ বাদী হয়ে ওই দুজনকে আসামি করে আদালতে মামলা করেন।পরে গত ২০০৪ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৭ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহন ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিশ বছর পর রায় ঘোষণা করেন আদালত। রায়ে অভিয্ক্তু আসামি আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক, তবে আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ায়নি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA