জামালপুরে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জামালপুর দুদক কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১১ টা দিকে জামালপুর এলজিইডি কার্যালয়ের প্রবেশ করে পরে বেলা সাড়ে ১২ টা দিকে ওই কার্যালয় থেকে বের হয় দুদকের টিম।

জামালপুর দুদক সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সাথে জাইকার প্রকল্পের নিয়ে কথা বলেন। এসময় খাল পুনঃখনন প্রকল্পের সকল তথ্য চেয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক জিহাদুল ইসলাম বলেন, জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুই ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। আমারা জামালপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করেছি। কার্যালয় থেকে ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়।

তিনি আরও বলেন, প্রকল্পের সুনির্দিষ্ট ভাবে বলা রয়েছে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুরে এলাকায় খালের ২৪ কিলোমিটার, এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের ৩.৮ কিলোমিটার পুনঃ খনন প্রকল্প। এই তিনটি প্রকল্পে বাজেট ছিল প্রায় ৫ কোটি টাকা। এই পাঁচ কোটি টাকার প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই সংগ্রহ করেছি ও যাচাই বাছাই করেছি। এবং আমাদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলকে অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA