জামালপুরে তীব্র তাপদাহ; বিপাকে পড়েছে ঈদের ছুটি কাটাতে গ্রামে আসা কর্মজীবীরা

jamalpurbarta

বিপুল হোসেন, নান্দিনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানের ন্যায় জামালপুর সদরে তাপদাহ চলছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃদ্ধ ও শিশুরা প্রচণ্ড গরম সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়ছেন। ঈদের ছুটি কাটাতে আসা কর্মজীবী মানুষেরা গ্রামে এসে পড়েছেন বিপাকে।

বৃহস্পতিবার (১২ জুন) জামালপুর সদরের বিভিন্ন এলাকা ও সড়কে ঘুরে দেখা গেছে, গরমের কারণে মানুষের যাতায়াত কমে গেছে। ভ্যাপসা গরমে সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। পরিবারের কথা চিন্তা করে এই গরমের মধ্যেই কাজে যেতে বাসাবাড়ির বাইরে বের হতে হচ্ছে তাদেরকে। আবার যারা দিনমজুরের কাজ করেন তাদের কষ্টের সীমা নেই।

ঈদের ছুটিতে আসা বিভিন্ন চাকরিজীবীরা জানান, ঈদের ছুটি বাড়িতে বেড়াতে আসলে তীব্র গরমে আত্নীয়-স্বজনের বাড়ীতে ঘুরতে যেতে পারছি না। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলেও তা অনুভব হচ্ছে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মত। গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না একটু শীতল বাতাস। রাস্তাঘাটে যানবাহনের সংকটও দেখা যাচ্ছে। ঈদের ছুটিতে এই গরমে বিপাকে পড়েছি।

ঈদে বাড়তি রোজগারের আশায় রিকশা, অটোরিকশা চালকদের ঘর থেকে বের হয়ে রাস্তায় জনশূন্যতা দেখে মাথায় হাত দিয়ে গাছের নিচে ছায়ায় বসে থাকতেও দেখা গেছে। প্রচণ্ড গরমের মধ্যে অনেকেই রাস্তার ধারে ঠাণ্ডা শরবত ও আখের রস পান করতে দেখা গেছে। ডাবের দাম সাধ্যের মধ্যে না থাকলেও অনেকেই ডাবের পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন।

প্রচন্ড তাপদাহে পুকুরে, জলাশয়ে, গভীর নলকূপের পানিতে নেমে দীর্ঘক্ষণ শরীরকে ভিজিয়ে রেখে তাপদাহ থেকে নিজেদের রক্ষা করছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA