নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী পৌর নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরজু আহম্মেদ তারা।
আজ বিকালে নিজস্ব বাসভবনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ওয়ার্ডের শতশত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেন আরজু আহম্মেদ তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আরজু আহম্মেদ তারা করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এবারের ঈদে তার এই উপহার নিম্নআয়ের পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে।





