গৃহে, চলাচলে, কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেয়া হবে- জামালপুরে জামায়াতের আমীর

jamalpurbarta

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে। আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন। এটি আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট। “হ্যাঁ” মানে আজাদি, আর “না” মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা বিজয় চাই ১৮ কোটি মানুষের। আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে। প্রতি বছর তার এবং তাদের পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। পরে জামালপুরের ৫টি আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা তুলে দেয় জামায়াতের আমীর।
জনসভায় জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA