এসএসসি পরীক্ষার প্রথম দিন জামালপুরে অনুপস্থিত ৫১৬, বহিষ্কার ১

jamalpurbarta

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে জামালপুরে ৫১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে মোবাইল ফোন ব্যবহার করে নকলের চেষ্টা করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম গণমাধ্যমকে জানান, জেলার ৭টি উপজেলার ৮৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪০ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

তবে পরীক্ষায় হাজির হয় ৩৯ হাজার ৬৭৩ জন। অনুপস্থিত ছিল ৫১৬ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১.২৮ শতাংশ।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে জেলার বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মোবাইল ফোন ব্যবহার করে নকলের চেষ্টা করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি ঘটার সময় কেন্দ্র পরিদর্শনে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

পরীক্ষা শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রসমূহে মোবাইল ফোন ব্যবহার ও নকল রোধে কঠোর নির্দেশনা জারি করা হয়। এরপরও এমন ঘটনা ঘটায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম বলেন, এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

আগামী পরীক্ষাগুলোতেও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA