এটিএম আজহার ভাইয়ের মুক্তি উপলক্ষে মাদারগঞ্জে শুকরানা মাহফিল

jamalpurbarta

রমজান আলী, মাদারগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম-এর মুক্তি উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে এক শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টায় মাদারগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল আমিন।

বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া আলম, মাদারগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, সেক্রেটারি শরিফুল ইসলাম, ইসলামি ছাত্রশিবির উপজেলা সভাপতি রমজান আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহীন আক্তার খান পিটার খান ও আব্দুল আজিজ জামালী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন। দোয়া পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ শাখার সভাপতি শেখ সাদিউর রহমান।

বক্তারা বলেন, “এটিএম আজহার ভাইয়ের মুক্তি ন্যায়ের বিজয়। সত্য কখনো চাপা থাকে না। ইনশাআল্লাহ, সামনে আরও সুবিচার প্রতিষ্ঠিত হবে।”

মাহফিলে উপজেলা জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA