মাদারগঞ্জে নাশকতার নতুন মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহ ৬৮ জন আসামী, আটক-২

jamalpurbarta

 

 

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি, দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরের মাদারগঞ্জের প্রাক্তন উপজেলা  চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন উপজেলা  চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল(৫৫) কে ১ নং  ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা(৫৮) কে ২ নং, সাবেক সংসদ সদস্য  মির্জা আজম এর ছোট ভাই  সাবেক পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির(৫০) কে ৩নং ও শহর আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা গোলাম মওলা সোহেল(৪৮) কে ৪ নং, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না(৫০) ৫ নং,  অধ্যক্ষ গোলাম রব্বানী (৬০) ৬ নং এবং  চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার সহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন।  এছাড়াও ৮০/৯০ জন কে অজ্ঞাত রাখা হয় এ নাশকতা মামলায়।

এ মামলায় বৃহস্পতিবার রাতেই জোড়খালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুর মন্ডল (৫৫) ও শহর যুবলীগের নিস্ক্রিয় সদস্য ব্যবসায়ী জাফর ইকবাল সৈকত (৩০) কে আটক করা হয়। উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে ৫৩ জন নামীয় আসামী দিয়ে নাশকতা মামলা দায়ের করেন, সে মামলায় এ পর্যন্ত ২০ জন আসামী কে আটক করা হয়।

গত বৃহস্পতিবার রাতে সহ মাদারগঞ্জ মডেল থানায় দুটি নাশকতা মামলা হয়।

এ ব্যাপারে  মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু  গতরাতে ৬৮ জন নামীয় এজহারভুক্ত আসামী এবং ৮০/৯০ জনকে অজ্ঞাত করে নাশকতা মামলা দায়ের করে, এ মামলায় ২ জনকে আটক করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  অন্যান্য আসামীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

ছবি সংযুক্ত

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA