জামালপুরে নেশার টাকা জোগাড় করতে কম দামে গাছ বিক্রিতে বাধা দেওয়ায় মা কে কুপিয়ে হত্যা

jamalpurbarta

শাকিল হোসেন জামালপুর : জামালপুর মাদকের টাকা জোগাড় করতে কম দামে বাড়ির গাছ বিক্রি করতে গেলে মা তাতে বাধা দেয়। এতে উত্তেজিত হয়ে মাদকাসক্ত পুত্র এলোপাথাড়ি মা কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) স্থানীয় মৃত তোতা মিয়ার ছেলে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) আনিছুর আশেকীন বলেন , মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা।

গতকাল মাদকের টাকার জন্য মঞ্জু বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। মঙ্গলবার সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে  স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়।

এসময় মা ও ছেলের কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত মনজিলা বেগম জিরাকে তার ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু এলোপাথাড়ি কুপালে ছেলের দা এর কোপেই ঘটনাস্থলে নিহত মা মনজিলা বেগম জিরা মারা যান। এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। শেখ ফরিদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত ছেলেকে দ্রুত সময়ের মধ্যেই আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA