জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

jamalpurbarta

সরিষাবাড়ি প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদরাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে।

বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

একজন নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন, তার ১০ বছরের বাচ্চাকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ৯ বছরের ছেলেকে মাদরাসার একজন শিক্ষক চার মাস ধরে ধর্ষণ করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA