কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু, কয়েক লাখ টাকার ক্ষতি

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে। রোববার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে […]
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : “মাদক হঠাঁও কুড়িগ্রাম বাচাও” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম টু যাত্রাপুর সড়কে অভিযাত্রা শুরু করেছে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির। অভিযাত্রায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র নেতৃত্বে বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষজন অংশ গ্রহন করেন। বুধবার […]
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের […]
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে কাজ করছেন ডিসি, দিন বদলে স্বপ্ন দেখছেন মানুষজন

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডিসি নুসরাত সুলতানা। আশ্বাস নয় দৃশ্যমান কাজের অগ্রগতি দেখে ভুয়সী প্রশংসা করেছেন মানুষজন।জেলার মানুষের কাছে ডিসি নুসরাত সুলতানা যেন আশির্বাদ হয়ে এসেছেন এমন মন্তব্য করছেন চরাঞ্চলের মানুষজন। জানা গেছে, কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে গত ১১ মাস আগে […]
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ- আহবায়ক রিগান ও সদস্য সচিব লিটন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ড ও দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ এবং সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানিয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। শনিবার (৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে জেলার দেড় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে ‘সাংবাদিক সম্মিলনের’ মাধ্যমে কেজিইউজে’র আহ্বায়ক […]
কুড়িগ্রামে শিক্ষক ফোরামের মানববন্ধন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন দাবী নিয়ে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, ক্বওমী […]
নাগেশ্বরীতে বিএনপির আহবায়ক এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গ্রেপ্তার দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়। গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার […]
কুড়িগ্রামে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান […]
কুড়িগ্রামে জমিসংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন( ৪০), […]
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি অস্থায়ী কর্মচারী চাকরি স্থায়ী করনের দাবিতে বিক্ষোভ

মো:আব্দুল হাফিজ, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনিতে চাকরি স্থায়ীকরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয় পক্ষের অধীনে কর্মরত আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী […]