নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্য বিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কানিবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের […]
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ( রোববার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনসিপির কেন্দ্রীয় […]
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন দশ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তিনি কুড়িগ্রাম কারাগার থেকে মুক্তি পান। গত ২ সেপ্টেম্বর থেকে […]
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ২২, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গেল সাত দিনে পহেলা সেপ্টেম্বর থেকে ৭সেপ্টম্বর পর্যন্ত বেশ সাফল্য পেয়েছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। […]
সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা, মদ,বিভিন্ন কসমেটিক্স আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়। জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত […]
ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে […]
ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান, এলাকায় ব্যাপক কৌতূহল

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে […]
কুড়িগ্রামে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে দলীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতা দেখিয়ে কর্তৃপক্ষের নিকট মৌখিক ছুটি নিয়ে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষক জিয়ারা খাতুন রোজি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। […]
কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু, কয়েক লাখ টাকার ক্ষতি

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে। রোববার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে […]
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : “মাদক হঠাঁও কুড়িগ্রাম বাচাও” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম টু যাত্রাপুর সড়কে অভিযাত্রা শুরু করেছে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির। অভিযাত্রায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র নেতৃত্বে বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষজন অংশ গ্রহন করেন। বুধবার […]