টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের নতুন কমিটিতে শফিকুল সভাপতি, শান্ত সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিষ্ট বেলাল হোসেন […]