জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, বাড়তে পারে প্রাণহানি

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। পরে বাসটিও সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায়, তিনজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ