নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর অডিশন রাউন্ড।

এরই অংশ হিসেবে নেত্রকোনায়ও অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার বাছাইপর্ব। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নেত্রকোনা জেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয় দত্ত উচ্চ বিদ্যালয়কে। ইংরেজি বানান দক্ষতা যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ডিএসবি কর্মকর্তা ইকবাল হোসেন, নেত্রকোনা শাহীন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম এবং আবু ওয়াহীদ রেজা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বাড়ানো, আত্মবিশ্বাস তৈরি এবং মেধার বিকাশ ঘটানোই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

সারাদেশের বিভিন্ন জেলার মতো নেত্রকোনাতেও Spelling Star 2026-এর অডিশনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ