নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন মামুন এমপি

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষীরচর ব্রীজের চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

গতকাল শনিবার দুপুুরে ঐতিহ্যবাহী নান্দিনা বাজার ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নির্মিত ৪ (চার) তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের শুভ উদ্বোধন শেষে তিনি নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ৫ আগস্টের পর ব্রীজের কাজটি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কাজটি চলমান রেখেছি। এই কাজটি যেন দ্রুত সময়ে এবং মানসম্মত হয় এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, কোন অবস্থাতেই কাজের মান খারাপ হওয়া চলবে না।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ