বকশীগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অভিযান

doinikjamalpurbarta

বকশীগঞ্জ (জামালপুর) উপজেলা প্রতিনিধি :পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় (ভারপ্রাপ্ত) ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের যথাযথ ভাবে মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জামালপুর জেলা উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে বকশীগঞ্জ থানা পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ