ইমরান সরকার বকশিগঞ্জ : বকশীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতি বকশীগঞ্জ উপজেলা শাখা।
শনিবার ১৩ ডিসেম্বর রাতে উপজেলা প্রকৌশল সমিতির অফিস কার্যালয়ে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রকৌশল সমিতির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল সাদা, ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম, সদস্য বেপিন, সদস্য মোনাজদ্দি, সদস্য ফারুক মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলহাজ্ব আলী হোসেন ও সাবেক সভাপতি আলহাজ্ব লাভলু।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।





