ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ৩ টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রামে রাখা এসব অকটেন উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জব্দকৃত তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





