প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধ : সম্প্রতি একাধিক অনলাইন পত্রিকায় “জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মেসার্স হুমায়ুন কবির ট্রেডার্সে বাড়তি দামে সার বিক্রি, ডিলারের কারসাজিতে ভুগছে সাধারণ কৃষক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হুমায়ুন কবির।

মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন যে, তিনি কখনোই কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করেননি।

দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও তিনি জানান। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে তাঁর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে সাধারণ কৃষক ও এলাকাবাসীর মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকাবাসী ও সম্মানিত কৃষকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন, যেন কেউ বিভ্রান্ত না হন এবং গুজবে কান না দেন।

পরিশেষে, উক্ত মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবাদকারী – :মোঃ হুমায়ুন কবিরব্যবসায়ী ও সমাজসেবকনান্দিনা বাজার, জামালপুর সদর উপজেলা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ