নিজস্ব প্রতিবেদক : জামালপুর -১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শপথ গ্রহণের পর এই প্রথম নিজ জেলা ও নির্বাচনি এলাকায় সফর করছেন।
দেওয়ানগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য সরকারের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য গরুর মাংস, দুধ ও ডিম বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা সহ উপজেলা বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “হালাল প্রাণিজ প্রোটিন মাংস, দুধ ও ডিম সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার। পবিত্র রমজান মাসে প্রাণিজ পণ্যগুলোর চাহিদা বেড়ে যাওয়ার কারণে দরিদ্র পরিবারের জীবনে অর্থনৈতিক চাপ বাড়ে।
সেজন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে যাতে সবাই ন্যায্যমূল্যে পণ্য পেতে পারে।” তিনি আরও উল্লেখ করেন যে এই কর্মসূচি উপজেলা জুড়ে নির্দিষ্ট স্থানে অস্থায়ী বিক্রয়কেন্দ্র বসানো হয়েছে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের জন্য পণ্যের সুবিধা থাকবে এ সুবিধা আগামী ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে।স্থানীয় এলাকাবাসী ও ক্রেতারা বলেন, বাজারদরের তুলনায় অনেক কম দামে এই পণ্যগুলো পাওয়া যাচ্ছে বলে তারা আনন্দ প্রকাশ করছেন এবং এটি লোকসংশ্লিষ্ট কার্যক্রম হিসেবে স্বাগত জানাচ্ছেন।।





