নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরে পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের আয়োজনে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের ৯ং ওর্য়াডে লাঙ্গল জোড়া এলাকায় সড়কের দুই পাশে থাকা দোকানদার, পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সোহেল রানা খান নিজ হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং রোজাদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সোহেল রানা খান বলেন, পবিত্র রমজান মাস মানবতার সেবা ও সহমর্মিতা প্রকাশের মাস।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং রমজানের পবিত্রতায় এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলে মন্তব্য করেন।।





