জামালপুরে যৌথ আয়োজনে দোয় ও ইফতার মাহফিল

doinikjamalpurbarta

রাকিব হোসেন জামালপুর : পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জামালপুর শহর অস্ত্র পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন পাকন্দ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি।।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ