নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের স্টেশন রোড ও স্টেশন বাজার এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) সারাদিন এবং রাত পর্যন্ত সব ওষুধের দোকান বন্ধ। অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী ও কর্মচারীরা দলবদ্ধভাবে জেলার বাইরে পিকনিকে গেছেন।
রাত ১০টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় একটি দোকানও খোলা পাওয়া যায়নি। ফলে নিয়মিত ও জরুরি ওষুধপ্রয়োজনীয় রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই শহরে ওষুধ না পেয়ে আতঙ্কিত হয়ে এদিক–ওদিক ছুটে বেড়ান।
শহরের অন্য প্রান্তে যে কয়েকটি ওষুধের দোকান খোলা ছিল, সেখানে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। একাধিক ভুক্তভোগীর অভিযোগ, এই সুযোগে কিছু দোকানে ওষুধের দাম স্বাভাবিকের চেয়ে বেশি নেওয়া হয়েছে।
জনস্বার্থে অন্তত একটি বড় ওষুধের দোকান খোলা রাখা ছিল ন্যূনতম দায়িত্ব। কিন্তু তা না করে সব দোকান একসাথে বন্ধ করে ভ্রমণে যাওয়া চরম দায়িত্বহীনতা ও মানবিকতার অভাবের পরিচয়।





