জামালপুরে ব্র্যাকের দুই দিন ব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ সম্পন্ন

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর ব্র্যাকের দুই দিন ব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

গতকাল শনিবার সকাল১০টায় জামালপুর সদর উপজেলা ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে দুই দিন ব্যাপী সী মডেল আইজিএ প্রশিক্ষন শুরু হয়।

রোববার দুপুরে  আইজিএ প্রশিক্ষন সমাপনী করা হয়। পড়াশুনার পাশাপাশি ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী’র জন্য শুরু হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের জন্য হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ।

কারিগরি সহায়তা প্রদান করেন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জামালপুর সদর ।

উক্ত প্রশিক্ষন পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক কাদের।

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করেন ব্র্যাক ডিভিশনাল ম্যানেজার অনিক আহম্মেদ অপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজা খানম , ডেপুটি ম্যানেজার ফারুক ইকবাল, ব্র্যাক জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, সার্বিকভাবে সহযোগিতা করেন জামালপুর সদরের অফিসার সেলপ আলমগীর মিয়া ও কমিউনিটি অর্গানাইজার আমেনা খানম।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ