জামালপুরে ডাঃ শাহীনা সোবহান মিতু’র পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক, জামালপুর সদর : অত্যন্ত আনন্দঘন আয়োজন ও উৎসব মুখর পরিবেশে জামালপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সাহেবের বড় মেয়ে, জামালপুরের কৃতিসন্তান, বর্তমান অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ডাঃ শাহীনা সোবহান মিতুর স্বরচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের আমলাপাড়ায় তার পৈত্রিক বসতবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনটি উপন্যাস ও দুইটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তাঁর প্রকাশিত উপন্যাস তিনটি হলো- বালিকার জলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া। প্রকাশিত দুইটি কাব্যগ্রন্থ হলো- যে তুমি হেঁটে যাও ও বসন্তের রৌদ্র ছায়া।

মোড়ক উন্মোচন হওয়া এসব বইগুলোতে স্বাধীনতার যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী এবং পূর্ববর্তী ইতিহাস, ঐতিহ্য, ৮০’র দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারণ, জামালপুরের সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। এদিকে কবির ব্যক্তিজীবন, কর্মময় জীবন, বইয়ের বিশ্লষণধর্মী বক্তব্য তুলে ধরেছেন বক্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর মুখার্জি।

এ সময় কবি সাযযাদ আনসারী, কবি আলী জহির, কবি মাহবুব বারী, অধ্যাপক ফজলুল হক মন্টু, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, অবসরপ্রাপ্ত লে.কর্নেল মো.জায়েদ হোসেন, ডাঃ মাহফুজুর রহমান সোহান, এডভোকেট ইউসুফ আলী, জাহাঙ্গীর সেলিম, কবি তারিকুল ফেরদৌস, কবি সৈয়দ মুনিরুল হক নোবেল, কবি আবু সায়েম মোঃ সা’ আদাত উল করিম, কবি হৃদয় লোহানী, কবি রাজন্য রূহানী, এডভোকেট মাহমুদা আক্তার স্বপ্না, এস.এম সোহরাব হোসেন তারা, কবি শাহেদা ফেরদৌসী, ফজলে এলাহি মাকামসহ জামালপুরের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সূধীজন উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ