এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় সাধারণ ভোটারদের প্রত্যাশাও অনেক

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

দীর্ঘদিনের দাবী ও প্রতিক্ষার পর প্রতিমন্ত্রী পাওয়ায় সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস প্রকাশ পেয়েছে। কেউ মিষ্টি মুখ করাচ্ছেন আবার কেউ কেউ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া মাহফিল এর আয়োজন করছেন।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী শাসনামলে লুটপাটের পরেও শহর কেন্দ্রিক কিছু অবকাঠামোর উন্নয়ন হলেও গ্রামের নদীভাঙ্গন কবলিত একাকার কোন উন্নয়ন হয় নি। সেই সাথে স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবী থাকলেও তা বাস্তবায়ন হয় নি।।

তবে উন্নয়নের জাদুকর খ্যাত এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় নদী ভাঙ্গন ও সীমান্ত এলাকার মানুষদের মুখে হাসি ফুটেছে। তারা বিশ্বাস করেন উন্নয়নের মাধ্যমেই এম রশিদুজ্জামান মিল্লাত হবেন এই এলাকার দেদীপ্যমান সংসদ সদস্য।

এই অবহেলিত জেলাকে উন্নয়নের শিখরে পৌছে দিতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে উন্নয়ন কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জামালপুরবাসী।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ