ইসলামপুরের সাপধরী ইউনিয়নে গরুচুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা

doinikjamalpurbarta

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি : ​জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ নানা অপকর্ম বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার বিকালে সাপধরী ইউনিয়নে মুক্তির বাজার প্রাঙ্গনে শান্তিপ্রিয় সচেতন জনতা এই প্রতিবাদ সভা করেন।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। সাপধরী প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। তন্মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ। সম্প্রতি সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ কাশারীডোবা গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে সাপধরীর শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেয় এবং গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করেন। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদেরকে প্রকৃত ঘটনা থেকে আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষন্ন হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ