বিএসইসি চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ ভবনের সামনে বিক্ষোভ বিনিয়োগকারিদের।

jamalpurbarta

নিজস্ব প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বিনিয়োগকারিরা।

বিনিয়োগকারীরা মতিঝিল থেকে লংমার্চ করে বিএসইসি ভবনের সামনে যেয়ে অবস্থান নেয়। এ সময় বিনিয়োগকারীরা বিএসইসির কার্যালয় ঘেরাও করেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিএসইসির চেয়ারম্যানসহ সব কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসিতে পুলিশ মোতায়েন করা হয়।

বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিনিয়োগকারীরা বিএসইসির সামনের সড়ক অবরোধ করে। এ সময় তারা “অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও’ স্লোগান দেন। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে বিনিয়োগকারীকে বৈঠকের আহ্বান জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এবং মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা। তাই বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবন ঘেরাও করে সাধারণ বিনিয়োগকারীরা। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের মূল ফটকের সামনে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে জড়ো হন বিনিয়োগকারীরা। বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিএসইসির উদ্দেশে লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয়। তবে মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। পরে সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক বিনিয়োগকারী লংমার্চ কর্মসূচি শুরু করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA